মূল সার্টিফিকেট, নম্বরপত্র অথবা ট্রান্সক্রিপ্ট সংশোধন করার সহজ উপায় - Life Master VK

Life Master VK
0

 

মূল সার্টিফিকেট, নম্বরপত্র অর্থবা ট্রান্সক্রিপ্ট সংশোধন করার সহজ উপায় - Life Master VK

আমাদের অনেক সময় নিম্নমাধ্যমিক/মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পরিক্ষার সনদগুলো সংশোধনের প্রয়োজন হয়। এই ব্লগে আপনি জানতে পারবেন কিভাবে  মূল সনদ/নম্বর পত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট/প্রবেশপত্র সংশোধন করার প্রয়োজন হলে বা রিইস্যু করার প্রয়োজন হলে আমাদের এই ব্লগটি আপনাকে সহযোগীতা করবে।


প্রথমে ক্লিলিয়ার করছি এই ব্লগের বিষয় এক্সপার্ট হতে পারবেন।

১। সনদ/সাময়িক সনদ/নম্বরপত্র/প্রবেশপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট পরিবর্তন করতে পারবেন। এছাড়াও হারিয়ে যাওয়া/পুড়ে যাওযা/নষ্ট হয়ে গেলে সংশোধনসহ রিইস্যু করতে পারবেন।


যেকোন সনদ সংশোধন বা রিইস্যু করতে আামদের যে বিষয়টা অবগত থাকতে হবে। সেটা হলো শর্তাবলি- আমরা শুরুতেই শর্তাবলি সম্পর্কে ভালোভাবে জেনে নিব।

১। ক) নিয়মিত ও অনিয়মিত প্রার্থীদের আবেদনপত্রের সত্যায়িত নিচে অবশ্যই যে  প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নামসহ সীলমোহর থাকতে হবে।


খ) প্রাইভেট প্রার্থীদের আবেদন পত্রে সত্যায়িত নিচে অবশ্যই যেকোন গেজেটের অফিসারের স্বাক্ষর  ও নামসহ সীলমোহর থাকতে হবে।


২। ক) সকল প্রকারের ফি অবশ্যই সোনালী ব্যাংকের যে কোন শাখার সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।


 খ) সোনালী সেবা রশিদটি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে। উক্ত সোনালী সেবায় জমাকৃত টাকা গৃহীত হওয়ার পর আবেদন কার্যকারী হবে।


গ) অন-লাইনে Sonali Seba এর মাধ্যমে ফি জমা করার নিয়মাবলীঃ
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করে Home Page থেকে Sonali Seba মেনুতে Click করলে সোনালী সেবার মাধ্যমে ফি গ্রেরণের তথ্য ফরমটি পাওয়া যাবে। ফরমটির তথ্যাদি পূরণ করে Save বাটনে ক্লিক কর েস্বয়ংক্রিয়ভাবে ফি গ্রেরণের আবেদন ফরম পাওয়া যাবে। ফরমটি প্রিণ্ট করে নিয়ে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দিয়ে জমা প্রদানকারীর অংশ ও বোর্ডের অংশ সংগ্রহ করতে হবে পরবর্তীতে ফি জমাদানের প্রমাণক (বোর্ডের অংশ) অন্যাণ্য কাগজপত্রের সংগে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের EIIN ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Home Page এর Institute Website থেকে পাওয়া যাবে।


ঘ) নগদ টাকা, পোস্টাল অর্ডার, ট্রেকারি চালান গ্রহণ করা হবে না।


৩। ক) দ্বি-নকল/ত্রি-নকল/চৌ-নকল সনদ, নম্বর পত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রবেশ পত্রের জন্য আবেদনকারীকে অবশ্যই পত্রিকায় সংশ্লিষ্ট পরীক্ষার নাম, শাখা, কেন্দ্র, রোল নম্বর, পাসের সন, শিক্ষাবর্ষ, বোর্ডের নাম ইত্যাদি উল্লেখ পূর্বক বিজ্ঞপ্তি দিতে হবে এবং থানায় জিডি করতে হবে। বিজ্ঞপ্তিতে মূল/দ্বি-নকল, ত্রি-নকল সনদ/ নম্বর পত্র/ িএকাডেমিক ট্রান্টক্রিপ্ট/ প্রবেশ পত্র হারিয়েছে*/ পুড়েছে েইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন পত্রের সহিত উক্ত বিজ্ঞপ্তিটির কাটিং ও থানার জি.ডি এর এক কপি জমা দিতে হবে। ১৯৯৪ সনের এসএসসিিএইচএসসি পরীক্ষা হতে দ্বি-নকল/ত্রি-নকল/চৌ-নকল সনদ/ নম্বরপত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর জন্য আবেদনের সঙ্গে প্রবেশপত্র এবং রেজিঃ কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।


খ) সনদ/নম্বরপত্রের/ একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশ বিশেষ থাকলে বিজ্ঞপ্তি দিতে হবে না বা জিডি করতে হবে না। আবেদনপত্রের সাথে ঐ অংশবিশেষ দাখিল করতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশ বিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র পাসের বিভাগ, জন্ম তারিখ ও পরীক্ষার নাম না থাকলে তা গ্রহনযোগ্য হবে না।


গ) ফলাফল প্রকাশের ৬ (ছয়) মাসের মধ্যে ডুপ্লিকেট একাডেমিক ট্রান্সকিপ্ট ইস্যু করা হবে না।



৪। যারা ইংলিশ ভার্সনে সনদ/নম্বরপত্র/প্রবেশপত্র ইত্যাদি নিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইংরেজীতে ফরম পূরণ করতে হবে। আবেদনপ্রত্রের সঙ্গে পূর্বে ইস্যুকৃত বাংলা সনদ/নম্বরপত্র/ প্রবেশপত্র ইত্যাদি জমা দিতে হবে।


৫। অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের মাধ্যে সনদ পাওয়া না গেলে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) িএর সঙ্গে যোগাযোগ করতে হবে।


৬। সাময়িক সনদের জন্য আবেদনের সঙ্গে প্রবেশপত্র, রেজিঃ কার্ড এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি জমা দিতে হবে।


৭। দ্বি-নকল/ ত্রি-নকল/ চৌ-নকল সনদ, নম্বরপত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রবেশপত্র জমা দেয়ার সময় প্রার্থীকে নিজে এসে আবেদনপত্র জমা দিতে হবে।


৮। আবেদনপত্র জমা দেয়ার ১ (এক) মাসের মধ্যে সনদ গ্রহণ করতে হবে। অণ্যথায় সনদ হারিয়ে গেলে বা নষ্ট হলে গেলে বা পাওয়া না গেলে এর দায়-দায়িত্ব কর্তৃপক্ষ গ্রহণ করবেনা।



৯। বিভিন্ন  সনদ ও অন্যান্য দলিলের ফি এর হার নিম্নরূপঃ

ক) অত্র বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষার ইংলিশ ভার্সন/ সাময়িক সনদ/ যে কোন দ্বি-নকল নম্বরপত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট / প্রবেশ পত্র/ সনদপত্র এর ফি- ৫০০ টাকা।

খ) একাডেমি ট্রান্সক্রিপ্ট/ প্রবেশ পত্র/ সনদ পত্র এর ফি ত্রি নকল ৭০০ টাকা।

গ) একাডেমি ট্রান্সক্রিপ্ট/ প্রবেশ পত্র/ সনদ পত্র এর ফি চৌ নকল ৭০০ টাকা।

ঘ) বি.পি রেজিস্ট্রেশন  এর ফি- ৩০০ টাকা।


আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন।

আবেদন ফরমটি ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের লাইভ সাপোর্ট নিতে পারেন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default